মান্নতের টাকা মসজিদে দেওয়া যাবে কি?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  : শরিয়তের পরিভাষায় মান্নত হলো- কোনো মুকাল্লাফ (শরিয়তের বিধান প্রযোজ্য) ব্যক্তি নিজের ওপর এমন কোনো কাজ আবশ্যক করা, যা শরিয়ত প্রণেতা আবশ্যক করেননি। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবায়া: ২/৭৭৯)

 

মান্নতের শরয়ি বিধান

ইসলামে মানত বৈধ হলেও নিরুৎসাহিত করা হয়েছে। কেননা মানত মূলত মানুষের কোনো কল্যাণ করতে পারে না; এর মাধ্যমে কেবল কৃপণ ব্যক্তি থেকে সম্পদ বের করা হয়। (সুনানে নাসায়ি: ৩৮০১)

 

তবে একবার মানত করলে তা পূরণ করা আবশ্যক। পবিত্র কোরআনে বলা হয়েছে- ‘অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন ঘরের।’ (সুরা হজ: ২৯)

 

অন্য আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে- ‘তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে, যেদিনের বিপত্তি হবে ব্যাপক।’ (সুরা দাহর: ৭)

মান্নতের সম্পদ কারা পাবে

মানুষ নানা কারণে মানত করে থাকে। যেমন অমুক কাজ হলে আল্লাহর রাস্তায় এত টাকা দান করব, অথবা সন্তান সুস্থ হলে গরু জবাই করে খাওয়াব ইত্যাদি। শরিয়ত অনুযায়ী মানতের সম্পদের হকদার তারাই, যারা জাকাত ও ওয়াজিব সদকা গ্রহণের উপযুক্ত। মানতকারীর ঊর্ধ্বতন ও অধস্তন আত্মীয় যেমন পিতা-মাতা, সন্তান, নাতি-নাতনি এর হকদার নন। একইভাবে নেসাব পরিমাণ সম্পদ আছে—এমন ব্যক্তির জন্যও মানতের খাবার খাওয়া বৈধ নয়।

বিখ্যাত ফতোয়ার কিতাবগুলোতে এসেছে- যদি নিজের সন্তান, মাতা-পিতা কিংবা ধনী মেহমানরা মানতের গোশত বা সম্পদ গ্রহণ করে, তবে এর মূল্য গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। (ফতোয়ায়ে খানিয়া: ৩/৩৫৪; খুলাসাতুল ফতোয়া: ৪/৩২০; হিন্দিয়া: ৫/২৯৫; রদ্দুল মুহতার: ৬/৩২৭)

 

মসজিদে মান্নতের টাকা দেওয়া যাবে কি?

মান্নতের অর্থ মসজিদে দেওয়া জায়েজ নয়। কারণ এই টাকা গরিব-মিসকিনদের হক। মসজিদে দিলে তা নফল সদকা হিসেবে গণ্য হবে, কিন্তু মানত আদায় হবে না।

 

সারকথা, মান্নতের টাকা মসজিদে দেওয়া যাবে না; বরং তা জাকাতগ্রহণের উপযুক্ত গরিবদের মাঝে বিতরণ করতে হবে। মসজিদে দিলে মান্নত পূর্ণ হবে না।

 

(আল ইখতিয়ার: ১/৩৮৩; জাওহারাতুন নায়্যিরা: ১/১৬৭; জামিউর রুমুজ: ১/৩৩৪; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর: ১/৪২৩; রদ্দুল মুহতার: ২/৩৩৯)

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মান্নতের টাকা মসজিদে দেওয়া যাবে কি?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  : শরিয়তের পরিভাষায় মান্নত হলো- কোনো মুকাল্লাফ (শরিয়তের বিধান প্রযোজ্য) ব্যক্তি নিজের ওপর এমন কোনো কাজ আবশ্যক করা, যা শরিয়ত প্রণেতা আবশ্যক করেননি। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবায়া: ২/৭৭৯)

 

মান্নতের শরয়ি বিধান

ইসলামে মানত বৈধ হলেও নিরুৎসাহিত করা হয়েছে। কেননা মানত মূলত মানুষের কোনো কল্যাণ করতে পারে না; এর মাধ্যমে কেবল কৃপণ ব্যক্তি থেকে সম্পদ বের করা হয়। (সুনানে নাসায়ি: ৩৮০১)

 

তবে একবার মানত করলে তা পূরণ করা আবশ্যক। পবিত্র কোরআনে বলা হয়েছে- ‘অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন ঘরের।’ (সুরা হজ: ২৯)

 

অন্য আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে- ‘তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে, যেদিনের বিপত্তি হবে ব্যাপক।’ (সুরা দাহর: ৭)

মান্নতের সম্পদ কারা পাবে

মানুষ নানা কারণে মানত করে থাকে। যেমন অমুক কাজ হলে আল্লাহর রাস্তায় এত টাকা দান করব, অথবা সন্তান সুস্থ হলে গরু জবাই করে খাওয়াব ইত্যাদি। শরিয়ত অনুযায়ী মানতের সম্পদের হকদার তারাই, যারা জাকাত ও ওয়াজিব সদকা গ্রহণের উপযুক্ত। মানতকারীর ঊর্ধ্বতন ও অধস্তন আত্মীয় যেমন পিতা-মাতা, সন্তান, নাতি-নাতনি এর হকদার নন। একইভাবে নেসাব পরিমাণ সম্পদ আছে—এমন ব্যক্তির জন্যও মানতের খাবার খাওয়া বৈধ নয়।

বিখ্যাত ফতোয়ার কিতাবগুলোতে এসেছে- যদি নিজের সন্তান, মাতা-পিতা কিংবা ধনী মেহমানরা মানতের গোশত বা সম্পদ গ্রহণ করে, তবে এর মূল্য গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। (ফতোয়ায়ে খানিয়া: ৩/৩৫৪; খুলাসাতুল ফতোয়া: ৪/৩২০; হিন্দিয়া: ৫/২৯৫; রদ্দুল মুহতার: ৬/৩২৭)

 

মসজিদে মান্নতের টাকা দেওয়া যাবে কি?

মান্নতের অর্থ মসজিদে দেওয়া জায়েজ নয়। কারণ এই টাকা গরিব-মিসকিনদের হক। মসজিদে দিলে তা নফল সদকা হিসেবে গণ্য হবে, কিন্তু মানত আদায় হবে না।

 

সারকথা, মান্নতের টাকা মসজিদে দেওয়া যাবে না; বরং তা জাকাতগ্রহণের উপযুক্ত গরিবদের মাঝে বিতরণ করতে হবে। মসজিদে দিলে মান্নত পূর্ণ হবে না।

 

(আল ইখতিয়ার: ১/৩৮৩; জাওহারাতুন নায়্যিরা: ১/১৬৭; জামিউর রুমুজ: ১/৩৩৪; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর: ১/৪২৩; রদ্দুল মুহতার: ২/৩৩৯)

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com