টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কানাডার টরেন্টোতে ফেব্রুয়ারি থেকে টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) এর *৮৭৭ অ-জরুরি কল লাইনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) সিস্টেম দ্বারা পরিচালিত হবে।

টিপিএস “হাইপার” নামের একটি কানাডিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যা বিশেষভাবে অ-জরুরি কলের জন্য এআই সমাধান প্রদান করবে। সিস্টেমটি চালু হলে *৮৭৭ লাইনে কল করলে স্বয়ংক্রিয় ভয়েসের সঙ্গে কথা বলা যাবে, যা অ্যাপলের সিরি বা অ্যামাজনের অ্যালেক্সার মতো কাজ করবে।

টিপিএস -এর কমিউনিকেশন ইউনিটের সুপারিনটেনডেন্ট গ্রেগরি ওয়াটস বলেন, “এই নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে আর এরকম দীর্ঘ অপেক্ষা হবে না। এখন যে কেউ অ-জরুরি লাইনে কল করবেন, তারা সঙ্গে সঙ্গে এ আই সিস্টেমের মাধ্যমে সাড়া পাবেন।”

টরন্টো পুলিশ বোর্ডের চেয়ার শেলি ক্যারল বলেন, হাইপার সিস্টেম দীর্ঘ ৯১১ অপেক্ষার সময় কমানোর একটি উপায়। এতে অপারেটররা উচ্চ-প্রাধান্যের কলের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন।

তিনি আরও বলেন, এটি সর্বদা মানবিক সেবা হতে হবে, তবে প্রযুক্তি সাহায্য করতে পারে এবং প্রতিটি অপারেটরের কাজ আরও দক্ষ করে তুলতে পারে।

অ-জরুরি কলের জন্য এআই ব্যবহার করা হলেও, ৯১১ কলের সময় মানব অপারেটরই সাড়া দেবেন। যদি সিস্টেম কোনো কলকে জরুরি হিসাবে শনাক্ত করে বা পরিস্থিতি দ্রুত জরুরি হয়ে যায়, তাহলে কল সঙ্গে সঙ্গে ৯১১ অপারেটরের কাছে পাঠানো হবে।

হাইপার সিস্টেম কেবল অনুমোদিত তথ্যের ভিত্তিতে উত্তর দেবে। যদি তথ্য নির্ভরযোগ্য না হয়, কলটি মানব অপারেটরের কাছে হস্তান্তর করা হবে। কলের তথ্য ও নিরাপত্তা কঠোর নিয়ন্ত্রণে থাকবে; তথ্য কোনো প্রশিক্ষণ বা বাইরের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, এক মহিলা পূর্বে সিবিসি টরন্টোকে জানিয়েছিলেন, তিনি ১২ ঘণ্টা লাইনে অপেক্ষা করেছিলেন এবং পরে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেমন কলের ভুল শ্রেণিবিন্যাস বা এআই-এর মাধ্যমে ভুল তথ্য দেওয়া হতে পারে কিনা। তবে কোম্পানি বলছে, সিস্টেমটি কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হবে এবং ভুল তথ্য দেওয়ার ঝুঁকি নেই।

উল্লেখ্য, কানাডার সব প্রভিন্সে জরুরি লাইন গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে নাগরিকদের অপেক্ষা করতে হয় কখনো কখনো অপেক্ষার লাইনটা দীর্ঘ হয়। এই ক্ষেত্রে তদন্ত পুলিশ সার্ভিসের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূএ :  বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কানাডার টরেন্টোতে ফেব্রুয়ারি থেকে টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) এর *৮৭৭ অ-জরুরি কল লাইনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) সিস্টেম দ্বারা পরিচালিত হবে।

টিপিএস “হাইপার” নামের একটি কানাডিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যা বিশেষভাবে অ-জরুরি কলের জন্য এআই সমাধান প্রদান করবে। সিস্টেমটি চালু হলে *৮৭৭ লাইনে কল করলে স্বয়ংক্রিয় ভয়েসের সঙ্গে কথা বলা যাবে, যা অ্যাপলের সিরি বা অ্যামাজনের অ্যালেক্সার মতো কাজ করবে।

টিপিএস -এর কমিউনিকেশন ইউনিটের সুপারিনটেনডেন্ট গ্রেগরি ওয়াটস বলেন, “এই নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে আর এরকম দীর্ঘ অপেক্ষা হবে না। এখন যে কেউ অ-জরুরি লাইনে কল করবেন, তারা সঙ্গে সঙ্গে এ আই সিস্টেমের মাধ্যমে সাড়া পাবেন।”

টরন্টো পুলিশ বোর্ডের চেয়ার শেলি ক্যারল বলেন, হাইপার সিস্টেম দীর্ঘ ৯১১ অপেক্ষার সময় কমানোর একটি উপায়। এতে অপারেটররা উচ্চ-প্রাধান্যের কলের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন।

তিনি আরও বলেন, এটি সর্বদা মানবিক সেবা হতে হবে, তবে প্রযুক্তি সাহায্য করতে পারে এবং প্রতিটি অপারেটরের কাজ আরও দক্ষ করে তুলতে পারে।

অ-জরুরি কলের জন্য এআই ব্যবহার করা হলেও, ৯১১ কলের সময় মানব অপারেটরই সাড়া দেবেন। যদি সিস্টেম কোনো কলকে জরুরি হিসাবে শনাক্ত করে বা পরিস্থিতি দ্রুত জরুরি হয়ে যায়, তাহলে কল সঙ্গে সঙ্গে ৯১১ অপারেটরের কাছে পাঠানো হবে।

হাইপার সিস্টেম কেবল অনুমোদিত তথ্যের ভিত্তিতে উত্তর দেবে। যদি তথ্য নির্ভরযোগ্য না হয়, কলটি মানব অপারেটরের কাছে হস্তান্তর করা হবে। কলের তথ্য ও নিরাপত্তা কঠোর নিয়ন্ত্রণে থাকবে; তথ্য কোনো প্রশিক্ষণ বা বাইরের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, এক মহিলা পূর্বে সিবিসি টরন্টোকে জানিয়েছিলেন, তিনি ১২ ঘণ্টা লাইনে অপেক্ষা করেছিলেন এবং পরে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেমন কলের ভুল শ্রেণিবিন্যাস বা এআই-এর মাধ্যমে ভুল তথ্য দেওয়া হতে পারে কিনা। তবে কোম্পানি বলছে, সিস্টেমটি কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হবে এবং ভুল তথ্য দেওয়ার ঝুঁকি নেই।

উল্লেখ্য, কানাডার সব প্রভিন্সে জরুরি লাইন গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে নাগরিকদের অপেক্ষা করতে হয় কখনো কখনো অপেক্ষার লাইনটা দীর্ঘ হয়। এই ক্ষেত্রে তদন্ত পুলিশ সার্ভিসের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূএ :  বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com