ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল কানাইঘাট থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, যে ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে নারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছিল গ্রেফতার হওয়া রশিদ আলী ওই ছিনতাইকারী। সে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রশিদ আলী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যে কয়েকজন ছিনতাইকারী ছিলো তাদের মধ্যে রশিদ আলী সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে দিনদুপুরে হাইজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী ইয়াসমিন আক্তার নামের এক নারীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ব্যাগ থেকে ইয়াসমিন আক্তারের টাকা নিলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে রেখে যায়।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্বে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়।

এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ইয়াসমিন আক্তার সাধারণ ডায়রি করেন।

ডায়রিতে ইয়াসমিন আক্তার উল্লেখ করেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে যে ব্যাগ ছিনিয়ে নিয়েছে সেটিতে ১৫-২০ হাজার টাকা ও স্বাক্ষর করা কয়েকটি চেকের পাতা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

» ‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

» ‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’: তুষার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল কানাইঘাট থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, যে ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে নারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছিল গ্রেফতার হওয়া রশিদ আলী ওই ছিনতাইকারী। সে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রশিদ আলী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যে কয়েকজন ছিনতাইকারী ছিলো তাদের মধ্যে রশিদ আলী সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে দিনদুপুরে হাইজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী ইয়াসমিন আক্তার নামের এক নারীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ব্যাগ থেকে ইয়াসমিন আক্তারের টাকা নিলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে রেখে যায়।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্বে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়।

এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ইয়াসমিন আক্তার সাধারণ ডায়রি করেন।

ডায়রিতে ইয়াসমিন আক্তার উল্লেখ করেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে যে ব্যাগ ছিনিয়ে নিয়েছে সেটিতে ১৫-২০ হাজার টাকা ও স্বাক্ষর করা কয়েকটি চেকের পাতা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com