ব্রিজের পিলার থেকে অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এসব একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্রিজের পিলারের খাদ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও অস্ত্র বা মাদকের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে : আইনমন্ত্রী

» বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

» জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা প্রমাণিত: প্রতিমন্ত্রী

» শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

» শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

» রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

» আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

» বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

» পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রিজের পিলার থেকে অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এসব একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্রিজের পিলারের খাদ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও অস্ত্র বা মাদকের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com