বিশেষ অভিযান চালিয়ে চোরাই করা মোবাইলসহ দুজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে এনে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই করা মোবাইলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার  ভোররাত সাড়ে তিনটার দিকে শ্রীনগর থানার একটি দল উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাফি আহাম্মদের কাছ থেকে একটি চোরাইকৃত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা কৌশলে ভুক্তভোগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে নির্জন স্থানে ডেকে এনে মোবাইল ফোন ছিনতাই করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা : সংসদে রুমিন ফারহানা

» রাজধানীর ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

» চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

» প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ’র আঞ্চলিক প্রতিনিধির সাক্ষাৎ

» সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ হোক। এই দুইটি বিল স্থগিত করুন—যে দুইটির কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেশিরভাগ সংসদ সদস্যই আমরা এখানে নতুন। আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। বিধি অনুযায়ী এই সংসদ চলবে—এতে আমরা সবাই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এ অনুরোধ আমাদের জানানো হয়েছে, আমরা সেটিকে সম্মান করি।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ সময়ের কোনও সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিধি অনুযায়ী বিষয়টি মানা উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও একদিন আগেও কাগজপত্র পাইনি, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। তিনি বলেন, ‘এই বিলটি যেহেতু সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব আলোচনা স্থগিত করা হোক।’ এ সময় ডেপুটি স্পিকার, যিনি স্পিকারের দায়িত্বে ছিলেন, বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আমরা বিধি ৮০-তে আছি। বিধি অনুযায়ী বিলটি গত পরশু দেওয়া হয়েছে এবং রিপোর্ট গতকাল দেওয়া হয়েছে।’

» দুই মামলায় আইভীর জামিন

» ক্যান্সার প্রতিরোধে যেসব খাবার খাবেন

» আচারি মাংসের খিচুড়ি তৈরির রেসিপি

» চার্জিং কেবল কি ঘনঘন নষ্ট হচ্ছে? টিকিয়ে রাখবেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযান চালিয়ে চোরাই করা মোবাইলসহ দুজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে এনে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই করা মোবাইলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার  ভোররাত সাড়ে তিনটার দিকে শ্রীনগর থানার একটি দল উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাফি আহাম্মদের কাছ থেকে একটি চোরাইকৃত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা কৌশলে ভুক্তভোগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে নির্জন স্থানে ডেকে এনে মোবাইল ফোন ছিনতাই করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ হোক। এই দুইটি বিল স্থগিত করুন—যে দুইটির কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেশিরভাগ সংসদ সদস্যই আমরা এখানে নতুন। আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। বিধি অনুযায়ী এই সংসদ চলবে—এতে আমরা সবাই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এ অনুরোধ আমাদের জানানো হয়েছে, আমরা সেটিকে সম্মান করি।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ সময়ের কোনও সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিধি অনুযায়ী বিষয়টি মানা উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও একদিন আগেও কাগজপত্র পাইনি, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। তিনি বলেন, ‘এই বিলটি যেহেতু সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব আলোচনা স্থগিত করা হোক।’ এ সময় ডেপুটি স্পিকার, যিনি স্পিকারের দায়িত্বে ছিলেন, বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আমরা বিধি ৮০-তে আছি। বিধি অনুযায়ী বিলটি গত পরশু দেওয়া হয়েছে এবং রিপোর্ট গতকাল দেওয়া হয়েছে।’

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com