লিমনের মরদেহ দেশে ফিরবে ৪ মে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে এ জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ‍্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

» বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ শুটার বৃন্দা রনি গ্রেপ্তার

» হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

» ‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

» শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

» ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই : মো. আবদুস সালাম

» ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী

» জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

» শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা : সংসদে রুমিন ফারহানা

» রাজধানীর ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিমনের মরদেহ দেশে ফিরবে ৪ মে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে এ জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ‍্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com