মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৭জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, নারী সদস্য জাহানারা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরে আলম। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি উত্তর ও দক্ষিণের একটি দল আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রুনা আক্তারের বাসার সামনে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে মাদক কারবারি রওশন আরাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় অন্য কারবারিরা পুলিশকে ঘিরে ফেলে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে শাহীন, রায়হান, সোহেল, রওশন আরা, সুমি আক্তার, নূরজাহান ও বিউটি আক্তারকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া টঙ্গী পশ্চিম থানার হাজীমাজার বস্তিতে পৃথক অভিযানে আরও ২১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা : সংসদে রুমিন ফারহানা

» রাজধানীর ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

» চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

» প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ’র আঞ্চলিক প্রতিনিধির সাক্ষাৎ

» সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ হোক। এই দুইটি বিল স্থগিত করুন—যে দুইটির কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেশিরভাগ সংসদ সদস্যই আমরা এখানে নতুন। আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। বিধি অনুযায়ী এই সংসদ চলবে—এতে আমরা সবাই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এ অনুরোধ আমাদের জানানো হয়েছে, আমরা সেটিকে সম্মান করি।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ সময়ের কোনও সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিধি অনুযায়ী বিষয়টি মানা উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও একদিন আগেও কাগজপত্র পাইনি, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। তিনি বলেন, ‘এই বিলটি যেহেতু সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব আলোচনা স্থগিত করা হোক।’ এ সময় ডেপুটি স্পিকার, যিনি স্পিকারের দায়িত্বে ছিলেন, বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আমরা বিধি ৮০-তে আছি। বিধি অনুযায়ী বিলটি গত পরশু দেওয়া হয়েছে এবং রিপোর্ট গতকাল দেওয়া হয়েছে।’

» দুই মামলায় আইভীর জামিন

» ক্যান্সার প্রতিরোধে যেসব খাবার খাবেন

» আচারি মাংসের খিচুড়ি তৈরির রেসিপি

» চার্জিং কেবল কি ঘনঘন নষ্ট হচ্ছে? টিকিয়ে রাখবেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৭জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, নারী সদস্য জাহানারা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরে আলম। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি উত্তর ও দক্ষিণের একটি দল আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রুনা আক্তারের বাসার সামনে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে মাদক কারবারি রওশন আরাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় অন্য কারবারিরা পুলিশকে ঘিরে ফেলে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে শাহীন, রায়হান, সোহেল, রওশন আরা, সুমি আক্তার, নূরজাহান ও বিউটি আক্তারকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া টঙ্গী পশ্চিম থানার হাজীমাজার বস্তিতে পৃথক অভিযানে আরও ২১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ হোক। এই দুইটি বিল স্থগিত করুন—যে দুইটির কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেশিরভাগ সংসদ সদস্যই আমরা এখানে নতুন। আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। বিধি অনুযায়ী এই সংসদ চলবে—এতে আমরা সবাই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এ অনুরোধ আমাদের জানানো হয়েছে, আমরা সেটিকে সম্মান করি।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ সময়ের কোনও সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিধি অনুযায়ী বিষয়টি মানা উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও একদিন আগেও কাগজপত্র পাইনি, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। তিনি বলেন, ‘এই বিলটি যেহেতু সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব আলোচনা স্থগিত করা হোক।’ এ সময় ডেপুটি স্পিকার, যিনি স্পিকারের দায়িত্বে ছিলেন, বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আমরা বিধি ৮০-তে আছি। বিধি অনুযায়ী বিলটি গত পরশু দেওয়া হয়েছে এবং রিপোর্ট গতকাল দেওয়া হয়েছে।’

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com