পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডায় ঈদ মেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার হোয়াইট হন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা। মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ঈদের কেনাকাটাকে আরও সহজ করতে ঈদ মেলার এই আয়োজন।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান জানান, ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পোশাক এখানে পাওয়া যাবে। সারা দিনব্যাপী মেলায় প্রবাসীদের সমাগম আমাদের অনুপ্রাণিত করেছে।

সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, কমিউনিটির প্রবাসীদের কেনাকাটার সুযোগ তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। কমিউনিটির উন্নয়নে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মেলায় বারাকা এ্যপায়ারেল এর স্বত্তাধিকারী আরিফা রব্বানী জানান, মেলায় আমাদের নতুন নতুন কালেকশন রয়েছে এরমধ্যে মহিলাদের দের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ-এর পাশাপাশি সাজ সরঞ্জামের পণ্য রয়েছে।

বৈচিত্র্যময় ঈদ মেলা শুধু কেনাকাটা নয়, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে।

ঈদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদানের সংস্কৃতি মেলায় তৈরি হয়েছে সেটি আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য।

মেলায় ছিল বাহারি রকমের শাড়ি, মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম। সব মিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়েছিল এই ঈদ মেলা। মেলায় ভালোবাসার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডায় ঈদ মেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার হোয়াইট হন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা। মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ঈদের কেনাকাটাকে আরও সহজ করতে ঈদ মেলার এই আয়োজন।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান জানান, ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পোশাক এখানে পাওয়া যাবে। সারা দিনব্যাপী মেলায় প্রবাসীদের সমাগম আমাদের অনুপ্রাণিত করেছে।

সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, কমিউনিটির প্রবাসীদের কেনাকাটার সুযোগ তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। কমিউনিটির উন্নয়নে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মেলায় বারাকা এ্যপায়ারেল এর স্বত্তাধিকারী আরিফা রব্বানী জানান, মেলায় আমাদের নতুন নতুন কালেকশন রয়েছে এরমধ্যে মহিলাদের দের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ-এর পাশাপাশি সাজ সরঞ্জামের পণ্য রয়েছে।

বৈচিত্র্যময় ঈদ মেলা শুধু কেনাকাটা নয়, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে।

ঈদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদানের সংস্কৃতি মেলায় তৈরি হয়েছে সেটি আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য।

মেলায় ছিল বাহারি রকমের শাড়ি, মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম। সব মিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়েছিল এই ঈদ মেলা। মেলায় ভালোবাসার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com