বর্ণাঢ্য আয়োজনে লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বহুসংস্কৃতির অংশগ্রহণকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে আবারও সফল উদ্যোগ নিলেন মোহাম্মদ জামান। বর্ণাঢ্য আয়োজনে গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ‘৬ষ্ঠ বার্ষিক মুসলিম লিবারেল পার্টি ইফতার।

২০২১ সালে যাত্রা শুরু করা এই ইফতার মাহফিলটি স্থানীয় উদ্যোগ থেকে ক্রমেই জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্টে রূপ নিয়েছে। লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি এর প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামান এই আয়োজনের মাধ্যমে লিবারেল পার্টি ও অস্ট্রেলিয়ার বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এক কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন।

এবারের আয়োজনে অংশ নেন ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার, মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি নিউ সাউথ ওয়েলস ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে আগত বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার এবং প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়— এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

সিটি অব ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর ও ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব জোরদারে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে লাকেম্বা শাখাটি অস্ট্রেলিয়ার একমাত্র শাখা হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে বাংলাদেশি কমিউনিটি প্রধান ও নেতৃত্বদানকারী ভূমিকা পালন করছে।

বক্তব্যে মোহাম্মদ জামান বলেন, প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজন করা আমার জন্য গর্বের বিষয়। আমাদের লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এটি কেবল ইফতার নয়-এটি এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর সরকারের উচ্চপর্যায়ে পৌঁছাতে পারে।

আয়োজকদের মতে, এই ইভেন্ট বহুসংস্কৃতিবাদ ও তৃণমূলভিত্তিক সম্পৃক্ততার প্রতি লিবারেল পার্টির প্রতিশ্রুতির প্রতিফলন। নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসলিম ও বাংলাদেশি কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার একটি কার্যকর মডেল তৈরি হয়েছে।

লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই ধারাবাহিক অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

» শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

» ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প

» সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

» সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

» ‘স্বৈরাচারী সরকার গণবিচ্ছিন্ন হওয়ার সুদূর প্রসারী পরিণতি আজকের এই সংকট’

» সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

» প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী

» ‘ছাগলকাণ্ড’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

» প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বর্ণাঢ্য আয়োজনে লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বহুসংস্কৃতির অংশগ্রহণকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে আবারও সফল উদ্যোগ নিলেন মোহাম্মদ জামান। বর্ণাঢ্য আয়োজনে গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ‘৬ষ্ঠ বার্ষিক মুসলিম লিবারেল পার্টি ইফতার।

২০২১ সালে যাত্রা শুরু করা এই ইফতার মাহফিলটি স্থানীয় উদ্যোগ থেকে ক্রমেই জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্টে রূপ নিয়েছে। লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি এর প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামান এই আয়োজনের মাধ্যমে লিবারেল পার্টি ও অস্ট্রেলিয়ার বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এক কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন।

এবারের আয়োজনে অংশ নেন ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার, মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি নিউ সাউথ ওয়েলস ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে আগত বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার এবং প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়— এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

সিটি অব ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর ও ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব জোরদারে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে লাকেম্বা শাখাটি অস্ট্রেলিয়ার একমাত্র শাখা হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে বাংলাদেশি কমিউনিটি প্রধান ও নেতৃত্বদানকারী ভূমিকা পালন করছে।

বক্তব্যে মোহাম্মদ জামান বলেন, প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজন করা আমার জন্য গর্বের বিষয়। আমাদের লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এটি কেবল ইফতার নয়-এটি এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর সরকারের উচ্চপর্যায়ে পৌঁছাতে পারে।

আয়োজকদের মতে, এই ইভেন্ট বহুসংস্কৃতিবাদ ও তৃণমূলভিত্তিক সম্পৃক্ততার প্রতি লিবারেল পার্টির প্রতিশ্রুতির প্রতিফলন। নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসলিম ও বাংলাদেশি কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার একটি কার্যকর মডেল তৈরি হয়েছে।

লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই ধারাবাহিক অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com