প্যারিসে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স-এর ফ্রান্স শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্যারিস-এর ১০ম অ্যারোঁদিসমঁর একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।

ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ ও নির্বাহী সদস্য সাকিব হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এনসিপি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, জুলাইয়ের সকল শক্তিকে নিয়ে বিএনপি পথ চলতে চায়। বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর বলেন, নতুন সরকার যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা করে, তাহলে সবাইকে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক’ কমিটির সদস্য ইশতিয়াক আকিব, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সমন্বয়ক মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ড. আব্দুল মালেক ফারাজী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ এবং বাংলাদেশি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনসিপি ফ্রান্স শাখার আহ্বায়ক বলেন, ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। এখন বাংলাদেশের ক্ষমতাসীন ও বিরোধী সব পক্ষের মধ্যে সখ্যতা গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা।

এসময় জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে বক্তারা পুরনো সংবিধানের সমালোচনা করেন। তারা বলেন, পুরনো সংবিধানের আলোকে আবারও ফ্যাসিবাদী শক্তি তৈরি হোক তা কেউ চায় না। তাই শত বাধা সত্ত্বেও সংবিধান, আইন-প্রশাসন ও শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। অন্যথায় বারবার জুলাই ফিরে আসবে এবং নতুন করে আত্মত্যাগের পরিস্থিতি তৈরি হবে।

শেষপর্বে কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্যারিসে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স-এর ফ্রান্স শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্যারিস-এর ১০ম অ্যারোঁদিসমঁর একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।

ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ ও নির্বাহী সদস্য সাকিব হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এনসিপি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, জুলাইয়ের সকল শক্তিকে নিয়ে বিএনপি পথ চলতে চায়। বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর বলেন, নতুন সরকার যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা করে, তাহলে সবাইকে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক’ কমিটির সদস্য ইশতিয়াক আকিব, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সমন্বয়ক মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ড. আব্দুল মালেক ফারাজী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ এবং বাংলাদেশি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনসিপি ফ্রান্স শাখার আহ্বায়ক বলেন, ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। এখন বাংলাদেশের ক্ষমতাসীন ও বিরোধী সব পক্ষের মধ্যে সখ্যতা গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা।

এসময় জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে বক্তারা পুরনো সংবিধানের সমালোচনা করেন। তারা বলেন, পুরনো সংবিধানের আলোকে আবারও ফ্যাসিবাদী শক্তি তৈরি হোক তা কেউ চায় না। তাই শত বাধা সত্ত্বেও সংবিধান, আইন-প্রশাসন ও শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। অন্যথায় বারবার জুলাই ফিরে আসবে এবং নতুন করে আত্মত্যাগের পরিস্থিতি তৈরি হবে।

শেষপর্বে কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com