মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর, তিনি নিজেই জানতে চেয়েছিলেন ,কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি, সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়।

তিনি অভিযোগ করে বলেন, এখনো দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল-বিকেল ফোন করে বলা হয় ,আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না,বলেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্য প্রতীক গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর, তিনি নিজেই জানতে চেয়েছিলেন ,কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি, সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়।

তিনি অভিযোগ করে বলেন, এখনো দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল-বিকেল ফোন করে বলা হয় ,আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না,বলেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্য প্রতীক গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com