সাহরি খেয়ে মসজিদ যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন।

আজ  ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুইয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে তাদেরকে এক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

» ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

» আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

» ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে: জামায়াতের আমির

» দেশে-দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

» হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির

» সৌদি কি নিজের বিপদ ডেকে আনল?

» ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

» তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাহরি খেয়ে মসজিদ যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন।

আজ  ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুইয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে তাদেরকে এক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com