যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আশুলিয়ার বাংলা বাজার গোমাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুরুতর আহত এসআই মনিরুল ইসলামকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল শিকদার স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত অন্য তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরপরই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করতে আশুলিয়ার নরসিংহপুরের চক্রবর্তী গ্রামে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

» যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৬০০ লিটার ডিজেল উদ্ধার,আটক ২

» বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল  বন্ধ

» পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত

» সেই যুব মহিলা লীগ নেত্রী সন্তানসহ কারামুক্ত

» হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

» ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

» অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

» অস্ট্রেলিয়ায় এমআইএসটি অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত

» জুলাইয়ে স্কুল ড্রেস ও ব্যাগ পাচ্ছে শিক্ষার্থীরা: মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আশুলিয়ার বাংলা বাজার গোমাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুরুতর আহত এসআই মনিরুল ইসলামকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল শিকদার স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত অন্য তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরপরই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করতে আশুলিয়ার নরসিংহপুরের চক্রবর্তী গ্রামে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com