ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা রয়েছে: ট্রাম্প

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মাদুরোর সরকারের বাকি সদস্যরা দেশটিকে ঠিক করার উদ্যোগে তাকে সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে।

গতকাল রবিববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক অভিযানের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

সেই সঙ্গে দেশটির নতুন নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘যারা মাত্র শপথ নিয়েছে আমরা সেই লোকজনের সঙ্গেই কাজ করছি।’ এর পরপরই তিনি বলেন, ‘কে দায়িত্বে আছে, সেটা জিজ্ঞেস করবেন না। আমি উত্তর দিলে সেটা খুব বিতর্কিত হবে।’

পরে বিষয়টি পরিষ্কার করে ট্রাম্প বলেন, ‘এর মানে হলো, আমরা দায়িত্বে আছি।’

ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা আরও জোরালো হওয়ার শঙ্কা বিশ্লেষকদের।  সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

» প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

» যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৬০০ লিটার ডিজেল উদ্ধার,আটক ২

» বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল  বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা রয়েছে: ট্রাম্প

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মাদুরোর সরকারের বাকি সদস্যরা দেশটিকে ঠিক করার উদ্যোগে তাকে সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে।

গতকাল রবিববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক অভিযানের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

সেই সঙ্গে দেশটির নতুন নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘যারা মাত্র শপথ নিয়েছে আমরা সেই লোকজনের সঙ্গেই কাজ করছি।’ এর পরপরই তিনি বলেন, ‘কে দায়িত্বে আছে, সেটা জিজ্ঞেস করবেন না। আমি উত্তর দিলে সেটা খুব বিতর্কিত হবে।’

পরে বিষয়টি পরিষ্কার করে ট্রাম্প বলেন, ‘এর মানে হলো, আমরা দায়িত্বে আছি।’

ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা আরও জোরালো হওয়ার শঙ্কা বিশ্লেষকদের।  সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com