কানাডার সাস্কাটুনে প্রবাসীদের আয়োজনে ‘বিজয়ের উল্লাস’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে কানাডার সাস্কাটুনে উদযাপিত হয়েছে ‘বিজয়ের উল্লাস-২০২৫’।

বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানের এডুকেশন বিল্ডিংয়ে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি শিশুদের পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিকাশের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান চৌধুরী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়ের ধারায় পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বৈরি পরিবেশেও কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন খাবার ও পোশাকের স্টলে মেতে ওঠেন প্রবাসীরা। আয়োজকরা জানান, প্রবাসে থাকলেও দেশ সবসময় হৃদয়ে থাকে।

নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস, বাংলাদেশের মানচিত্র ও বাংলা সংস্কৃতি শেখানোর গুরুত্ব তুলে ধরেন তারা। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।  সূূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার সাস্কাটুনে প্রবাসীদের আয়োজনে ‘বিজয়ের উল্লাস’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে কানাডার সাস্কাটুনে উদযাপিত হয়েছে ‘বিজয়ের উল্লাস-২০২৫’।

বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানের এডুকেশন বিল্ডিংয়ে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি শিশুদের পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিকাশের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান চৌধুরী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়ের ধারায় পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বৈরি পরিবেশেও কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন খাবার ও পোশাকের স্টলে মেতে ওঠেন প্রবাসীরা। আয়োজকরা জানান, প্রবাসে থাকলেও দেশ সবসময় হৃদয়ে থাকে।

নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস, বাংলাদেশের মানচিত্র ও বাংলা সংস্কৃতি শেখানোর গুরুত্ব তুলে ধরেন তারা। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।  সূূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com