গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান হাওলাদার পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং লতিফ হাওলাদারের ছেলে।

এথেন্সের হালান্দ্রী এলাকায় ডেলিভারি মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গ্রিস ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। হান্নান হাওলাদারের মৃত্যুতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান হাওলাদার পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং লতিফ হাওলাদারের ছেলে।

এথেন্সের হালান্দ্রী এলাকায় ডেলিভারি মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গ্রিস ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। হান্নান হাওলাদারের মৃত্যুতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com