কলকাতায় একই মঞ্চে হাজির হচ্ছেন শাহরুখ-মেসি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুই জগতের দুই কিংবদন্তির দেখা মিলবে কলকাতায়। আগামী ১৩ ডিসেম্বর ভারতের কলকাতায় যাচ্ছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেখানে একই মঞ্চে হাজির হবেন বলিউড কিং শাহরুখ খান।

ফুটবল ও বিনোদন জগতের এই দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। দুই তারকার আগমন ঘিরে সেজেছে কলকাতা।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পা রাখবেন। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেছেন। শাহরুখ তার পোস্টে লেখেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’

শাহরুখের এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন। নায়ক নিশ্চিত করেছেন, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দী কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

২০১১ সালে যখন মেসি প্রথমবার কলকাতায় আসেন, তখন থেকেই শাহরুখ প্রকাশ্যে প্রশংসা করে আসছেন তার। মুম্বাই ও কলকাতার বহু ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় থেকেছেন কিং খান। তার মতে, ‘খেলাধুলা মানুষের হৃদয়কে এক করে। বড় তারকার সঙ্গে সেলফির জন্য নয়; বরং খেলাকে সম্মান করতেই আমি এমন আয়োজনে থাকতে পছন্দ করি।’

উল্লেখ্য, লিওনেল মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কলকাতায় একই মঞ্চে হাজির হচ্ছেন শাহরুখ-মেসি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুই জগতের দুই কিংবদন্তির দেখা মিলবে কলকাতায়। আগামী ১৩ ডিসেম্বর ভারতের কলকাতায় যাচ্ছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেখানে একই মঞ্চে হাজির হবেন বলিউড কিং শাহরুখ খান।

ফুটবল ও বিনোদন জগতের এই দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। দুই তারকার আগমন ঘিরে সেজেছে কলকাতা।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পা রাখবেন। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেছেন। শাহরুখ তার পোস্টে লেখেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’

শাহরুখের এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন। নায়ক নিশ্চিত করেছেন, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দী কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

২০১১ সালে যখন মেসি প্রথমবার কলকাতায় আসেন, তখন থেকেই শাহরুখ প্রকাশ্যে প্রশংসা করে আসছেন তার। মুম্বাই ও কলকাতার বহু ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় থেকেছেন কিং খান। তার মতে, ‘খেলাধুলা মানুষের হৃদয়কে এক করে। বড় তারকার সঙ্গে সেলফির জন্য নয়; বরং খেলাকে সম্মান করতেই আমি এমন আয়োজনে থাকতে পছন্দ করি।’

উল্লেখ্য, লিওনেল মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com