বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়ায় আসছিলেন। বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানা, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজ বুধবার তার প্রথম কর্মস্থল রাজশাহী সেনানিবাসে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হবে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়ায় আসছিলেন। বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানা, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজ বুধবার তার প্রথম কর্মস্থল রাজশাহী সেনানিবাসে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হবে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com