চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (২৬ নভেম্বর) স্বাগতিক অলিম্পিয়াকস ম্যাচের মাত্র ৮ মিনিটেই চমকে দিয়ে লিড নিয়ে নেয়। পিছিয়ে পড়া রিয়ালের জন্য এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। মাত্র ৭ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদায় করে নেন হ্যাটট্রিক। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে।

অলিম্পিয়াকসে বিপক্ষে হ্যাটট্রিক করতে এমবাপের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাত্র ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন মোহাম্মদ সালাহ।

অলিম্পিয়াকসে বিপক্ষে ম্যাচে ৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকস। তবে ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে এবং জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। এই গোলে সহায়ক ছিলেন ভিনিসিউস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (২৬ নভেম্বর) স্বাগতিক অলিম্পিয়াকস ম্যাচের মাত্র ৮ মিনিটেই চমকে দিয়ে লিড নিয়ে নেয়। পিছিয়ে পড়া রিয়ালের জন্য এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। মাত্র ৭ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদায় করে নেন হ্যাটট্রিক। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে।

অলিম্পিয়াকসে বিপক্ষে হ্যাটট্রিক করতে এমবাপের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাত্র ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন মোহাম্মদ সালাহ।

অলিম্পিয়াকসে বিপক্ষে ম্যাচে ৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকস। তবে ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে এবং জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। এই গোলে সহায়ক ছিলেন ভিনিসিউস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com