বিসিবি নির্বাচন : চমক দিয়ে শেষ মুর্হূতে মনোনয়ন কিনলেন ফারুক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। গত রবিবার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এরই মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষদিনে চমক দেখিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

প্রথম থেকেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেও কোন ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল ফারুকের। অবশেষে নিশ্চিত হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচন করবেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্ব করে ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটার তালিকা। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

পরে ৬ অক্টোবর ভোটগ্রহণ শেষে ওই দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। একই দিন রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ এবং রাত ৯টার মধ্যে ফল ঘোষণা করার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিসিবি নির্বাচন : চমক দিয়ে শেষ মুর্হূতে মনোনয়ন কিনলেন ফারুক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। গত রবিবার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এরই মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষদিনে চমক দেখিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

প্রথম থেকেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেও কোন ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল ফারুকের। অবশেষে নিশ্চিত হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচন করবেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্ব করে ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটার তালিকা। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

পরে ৬ অক্টোবর ভোটগ্রহণ শেষে ওই দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। একই দিন রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ এবং রাত ৯টার মধ্যে ফল ঘোষণা করার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com