ফেসবুকে ভাইরাল ভিডিওটি নিয়ে যা বললেন গায়িকা ঐশী

বাঁয়ের ছবিতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির স্থিরচিত্র

অনলাইন ডেস্ক :গতকাল রাত থেকে ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে— একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে দেয়াল টপকে মই বেয়ে নামছেন এক তরুণী। যে ভিডিও’র ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী।’

ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকার একাধিক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। বিষয়টি নজরে এড়ায়নি সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীরও। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।

তিনি আরও লিখেছেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ—দয়া করে যাচাই-বাছাই করা তথ্যই প্রচার করুন। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’

এমনটি ঐশী গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি তিনি দেখেছেন, ভিডিওটি তাঁর নয়; সেটি অন্য কারো ভিডিও। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখে যে কেউ যাচাই করতে পারবেন। বিষয়টি তো খুব কঠিন হওয়ার কথা নয়। তবুও মানুষ কেন কনফিউজড হচ্ছে—বুঝতে পারছি না।

উল্লেখ্য, গাজীপুরের শিমুলতলীতে গত শনিবার রাতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলছিল। সেখানে আয়োজন করা হয় একটি কনসার্টের। এই কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুকে ভাইরাল ভিডিওটি নিয়ে যা বললেন গায়িকা ঐশী

বাঁয়ের ছবিতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির স্থিরচিত্র

অনলাইন ডেস্ক :গতকাল রাত থেকে ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে— একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে দেয়াল টপকে মই বেয়ে নামছেন এক তরুণী। যে ভিডিও’র ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী।’

ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকার একাধিক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। বিষয়টি নজরে এড়ায়নি সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীরও। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।

তিনি আরও লিখেছেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ—দয়া করে যাচাই-বাছাই করা তথ্যই প্রচার করুন। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’

এমনটি ঐশী গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি তিনি দেখেছেন, ভিডিওটি তাঁর নয়; সেটি অন্য কারো ভিডিও। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখে যে কেউ যাচাই করতে পারবেন। বিষয়টি তো খুব কঠিন হওয়ার কথা নয়। তবুও মানুষ কেন কনফিউজড হচ্ছে—বুঝতে পারছি না।

উল্লেখ্য, গাজীপুরের শিমুলতলীতে গত শনিবার রাতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলছিল। সেখানে আয়োজন করা হয় একটি কনসার্টের। এই কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com