২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোট ২০ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮ মার্চের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অফিস চলাকালীন বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।

এ ছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা, আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোট ২০ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮ মার্চের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অফিস চলাকালীন বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।

এ ছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা, আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com