যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে।

এসময় তিনি বলেন, ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে কোনো আপডেট নেই বলে জানান প্রতিমন্ত্রী।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে তিনি বলেন, গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অরাজকতা নেই। যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত নিয়ে তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একটি পথ

» মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

» স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

» সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করেছে : সমাজকল্যাণমন্ত্রী

» রাস ঈসা নিয়ে সৌদি-হুতি উত্তেজনা, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

» সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

» সাঈদ খোকন আবারও দুই দিনের রিমান্ডে

» কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক : স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

» সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে।

এসময় তিনি বলেন, ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে কোনো আপডেট নেই বলে জানান প্রতিমন্ত্রী।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে তিনি বলেন, গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অরাজকতা নেই। যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত নিয়ে তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com