সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগে ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়।

এদিকে, সোমবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টার মধ্যে ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

» হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

» এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

» আ. লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

» নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার

» দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের

» ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

» নতুন বিতর্কে ইমরান হাশমী

» চালকসহ ট্রাকভর্তি সার আটক

» শেষ হলো কুয়াকাটায় গঙ্গাস্নান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগে ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়।

এদিকে, সোমবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টার মধ্যে ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com