মুশফিক-লিটনের পর আউট মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের প্রথম সেশনেই আরও দুটি উইকেট হারিয়ে ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের চেয়ে এখনো ১৯৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০৬.৪ ওভারে ৩৫৬ রান করে অলআউট হয়। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ১৩৩ রানের ইনিংস খেলেন আমীর জাঙ্গু।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। এই পেসার শিকার করেন ৬ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। প্রথমে ১৩ রানে নাঈম হাসানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ২২ রানে তানজিদ হাসান এবং ৫১ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন।

তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১২৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার বিদায়ের পর দলীয় ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করা লিটন দাসও ফিরে যান সাজঘরে। বেশ সাবলীলভাবেই খেলছিলেন মিরাজ। তবে ইনিংসটা লম্বা হলো না। ১৬ রান যোগ করে তিনিও সাজঘরে ফেরেন।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ৭৯ রানে অপরাজিত রয়েছেন এই ব্যাটার। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৩।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ ৪জন নিহত

» বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায়৭৪ জন গ্রেপ্তার

» তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

» বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

» মুশফিক-লিটনের পর আউট মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

» ইরানের কেশম দ্বীপে নতুন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প

» হরমুজের অনিশ্চয়তায় আফ্রিকার জ্বালানি সম্পদে ঝুঁকছে বিশ্ব?

» ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

» যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

» ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুশফিক-লিটনের পর আউট মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের প্রথম সেশনেই আরও দুটি উইকেট হারিয়ে ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের চেয়ে এখনো ১৯৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০৬.৪ ওভারে ৩৫৬ রান করে অলআউট হয়। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ১৩৩ রানের ইনিংস খেলেন আমীর জাঙ্গু।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। এই পেসার শিকার করেন ৬ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। প্রথমে ১৩ রানে নাঈম হাসানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ২২ রানে তানজিদ হাসান এবং ৫১ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন।

তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১২৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার বিদায়ের পর দলীয় ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করা লিটন দাসও ফিরে যান সাজঘরে। বেশ সাবলীলভাবেই খেলছিলেন মিরাজ। তবে ইনিংসটা লম্বা হলো না। ১৬ রান যোগ করে তিনিও সাজঘরে ফেরেন।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ৭৯ রানে অপরাজিত রয়েছেন এই ব্যাটার। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৩।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com