আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন,  সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ ‘লংমার্চ’ কর্মসূচির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিটির সার্বিক প্রস্তুতি তুলে ধরতে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতির প্রতিবাদে আয়োজিত এ লংমার্চটি আগের দুই দফার তুলনায় সবচেয়ে দীর্ঘ হতে যাচ্ছে। ঢাকা ও আশপাশের জেলা থেকে শুরু করে মোট ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেবেন। বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৭ দফা দাবির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, একই দিনে অনুষ্ঠিত দুই ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যটির গণরায় অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

একই সঙ্গে জুলাই গণহত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, চাল-ডালসহ নিত্যপণ্যের দাম ও জ্বালানি সংকট নিরসন এবং প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবি জানান তিনি। দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।

লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জামায়াত সম্পাদক জানান, ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে এবং সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। মহাসড়কে সাধারণ মানুষের সম্ভাব্য সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করে তিনি জানান, যানজট এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি চালানো হবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বহরের নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও মিডিয়া টিমের নির্দেশনাবলি অনুসরণের অনুরোধ জানান। একই সাথে টোল পরিশোধ, প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান , ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা মজনু সরকারের

» শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

» মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জন আটক

» আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার

» রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

» ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন

» টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

» ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

» বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর

» ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন,  সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ ‘লংমার্চ’ কর্মসূচির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিটির সার্বিক প্রস্তুতি তুলে ধরতে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতির প্রতিবাদে আয়োজিত এ লংমার্চটি আগের দুই দফার তুলনায় সবচেয়ে দীর্ঘ হতে যাচ্ছে। ঢাকা ও আশপাশের জেলা থেকে শুরু করে মোট ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেবেন। বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৭ দফা দাবির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, একই দিনে অনুষ্ঠিত দুই ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যটির গণরায় অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

একই সঙ্গে জুলাই গণহত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, চাল-ডালসহ নিত্যপণ্যের দাম ও জ্বালানি সংকট নিরসন এবং প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবি জানান তিনি। দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।

লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জামায়াত সম্পাদক জানান, ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে এবং সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। মহাসড়কে সাধারণ মানুষের সম্ভাব্য সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করে তিনি জানান, যানজট এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি চালানো হবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বহরের নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও মিডিয়া টিমের নির্দেশনাবলি অনুসরণের অনুরোধ জানান। একই সাথে টোল পরিশোধ, প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান , ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com