আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার , প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি বলেন, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সহযোগিতা এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে কোন দুস্কৃতিকারীরা কোন ধরণের বিশৃঙ্খলা ঘটাতে না পারে। তিনি আরও বলেন, পূজার সময় যাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৬১টি মন্ডপে পূজার তালিকা হয়েছে। এরমধ্যে ১৬১টি মন্ডপেই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, অরবিন্দু সরকার বিন্দু, শ্যামল ঘটক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

» পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

» জামালপুরের মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর 

» আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

» ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

» ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত

» এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

» বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মোস্তাকিম গ্রেপ্তার, নগদ টাকা ও বাইক জব্দ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার , প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি বলেন, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সহযোগিতা এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে কোন দুস্কৃতিকারীরা কোন ধরণের বিশৃঙ্খলা ঘটাতে না পারে। তিনি আরও বলেন, পূজার সময় যাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৬১টি মন্ডপে পূজার তালিকা হয়েছে। এরমধ্যে ১৬১টি মন্ডপেই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, অরবিন্দু সরকার বিন্দু, শ্যামল ঘটক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com