শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গাজীপুরের শ্রীপুরে বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগের পড়েছেন যাত্রীরা। তবে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি গাজীপুরের শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীম উদ্দিন।

তিনি জানান, দুপুর ২টার দিকে অগ্নিবীণা গাজীপুরের শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের যাত্রাবিরতি শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটি আর ময়মনসিংহের উদ্দেশ্যে চালানো যায়নি। বর্তমানে বিকল ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানো থাকায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশনমাস্টার শামীম উদ্দিন বলেন, বিকল ট্রেনের কিছু যাত্রী ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছু যাত্রী সড়ক পথে, আবার কিছু যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এনে হয়ত ট্রেন চালানো হবে, কিংবা মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

» আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার

» সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী

» প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

» আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

» জালে ধরা পড়ল ২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

» সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের ১ জন গ্রেফতার

» ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

» হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গাজীপুরের শ্রীপুরে বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগের পড়েছেন যাত্রীরা। তবে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি গাজীপুরের শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীম উদ্দিন।

তিনি জানান, দুপুর ২টার দিকে অগ্নিবীণা গাজীপুরের শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের যাত্রাবিরতি শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটি আর ময়মনসিংহের উদ্দেশ্যে চালানো যায়নি। বর্তমানে বিকল ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানো থাকায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশনমাস্টার শামীম উদ্দিন বলেন, বিকল ট্রেনের কিছু যাত্রী ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছু যাত্রী সড়ক পথে, আবার কিছু যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এনে হয়ত ট্রেন চালানো হবে, কিংবা মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com