গাজীপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান

গাজীপুরে স্ট্যাম্প-ব্যান্ডরোলবিহীন নকল সিগারেট ও সিগারেট তৈরির কাঁচামাল উদ্ধার এবং চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটকের ঘটনায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে চট্টগ্রামের ঘটনায় মিথ্যা ঘোষণার কারণে জরিমানাসহ প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহযোগিতা করেন। অভিযানে নামিদামি ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করা হয়।

বিশেষভাবে উদ্ধার করা সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। ফলে এসব সিগারেট অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা।

এর আগে, কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। তবে, এবারের অভিযানে উদ্ধার করা নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি।

অন্যদিকে, চট্টগ্রামের কাস্টমস হাউজ, আইসিডিতে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটকের ঘটনায় প্রায় ৬৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

সূত্র জানায়, আমদানিকারক কাহফ করপোরেশন ৩৭ মেট্রিক টন হিট ট্রান্সফার পেপার এবং ১০ মেট্রিক টন পিভিসি ফ্লেক্স ব্যানার ঘোষণা দিয়ে বিল অব এন্ট্রি নম্বর ২২৫৪৮৫-এর মাধ্যমে গত ২৯ জুলাই পণ্য খালাসের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে। এতে শুল্ক-কর বাবদ ৫৭ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরবর্তীতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের গোপন সংবাদের ভিত্তিতে চালানটি লক করে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। কায়িক পরীক্ষায় ৩৭ মেট্রিকটন হিট ট্রান্সফার পেপারের পরিবর্তে ১৯ দশমিক ৮৫ মেট্রিক টন এবং ১০ মেট্রিকটন পিভিসি ফ্লেক্স ব্যানারের পরিবর্তে ২৬ দশমিক ৭৯ মেট্রিক টন পণ্য পাওয়া যায়।

মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ার পর জরিমানাসহ শুল্ক-কর বাবদ মোট ১ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়। ফলে আগের নির্ধারিত ৫৭ লাখ ৩৮ হাজার টাকার তুলনায় অতিরিক্ত প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

» আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার

» সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী

» প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

» আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

» জালে ধরা পড়ল ২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

» সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের ১ জন গ্রেফতার

» ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

» হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজীপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান

গাজীপুরে স্ট্যাম্প-ব্যান্ডরোলবিহীন নকল সিগারেট ও সিগারেট তৈরির কাঁচামাল উদ্ধার এবং চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটকের ঘটনায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে চট্টগ্রামের ঘটনায় মিথ্যা ঘোষণার কারণে জরিমানাসহ প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহযোগিতা করেন। অভিযানে নামিদামি ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করা হয়।

বিশেষভাবে উদ্ধার করা সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। ফলে এসব সিগারেট অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা।

এর আগে, কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। তবে, এবারের অভিযানে উদ্ধার করা নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি।

অন্যদিকে, চট্টগ্রামের কাস্টমস হাউজ, আইসিডিতে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটকের ঘটনায় প্রায় ৬৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

সূত্র জানায়, আমদানিকারক কাহফ করপোরেশন ৩৭ মেট্রিক টন হিট ট্রান্সফার পেপার এবং ১০ মেট্রিক টন পিভিসি ফ্লেক্স ব্যানার ঘোষণা দিয়ে বিল অব এন্ট্রি নম্বর ২২৫৪৮৫-এর মাধ্যমে গত ২৯ জুলাই পণ্য খালাসের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে। এতে শুল্ক-কর বাবদ ৫৭ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরবর্তীতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের গোপন সংবাদের ভিত্তিতে চালানটি লক করে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। কায়িক পরীক্ষায় ৩৭ মেট্রিকটন হিট ট্রান্সফার পেপারের পরিবর্তে ১৯ দশমিক ৮৫ মেট্রিক টন এবং ১০ মেট্রিকটন পিভিসি ফ্লেক্স ব্যানারের পরিবর্তে ২৬ দশমিক ৭৯ মেট্রিক টন পণ্য পাওয়া যায়।

মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ার পর জরিমানাসহ শুল্ক-কর বাবদ মোট ১ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়। ফলে আগের নির্ধারিত ৫৭ লাখ ৩৮ হাজার টাকার তুলনায় অতিরিক্ত প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com