আগৈলঝাড়ায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রেতার কারাদন্ড

অপূর্ব লাল সরকার , প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত বিরল প্রজাতির কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারী (৫০) কে ২৮ পিস বিরল প্রজাতির কচ্ছপ ও শাপলাপাতা মাছসহ আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রমুখ।
আজ সোমবার দুপুরে আসামী ফিলিপ অধিকারীকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

» টিভি ধারাবাহিকে কোয়েল

» গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

» ৮ দাবি নিয়ে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

» শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

» দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

» ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

» আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব

» প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল

» রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগৈলঝাড়ায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রেতার কারাদন্ড

অপূর্ব লাল সরকার , প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত বিরল প্রজাতির কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারী (৫০) কে ২৮ পিস বিরল প্রজাতির কচ্ছপ ও শাপলাপাতা মাছসহ আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রমুখ।
আজ সোমবার দুপুরে আসামী ফিলিপ অধিকারীকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com