জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়া-সর্বত্রই এখন সফরের প্রস্তুতিমূলক নানা তৎপরতা চলছে।

আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দলের সমর্থকেরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্ত প্রস্তুতি নিচ্ছেন। সফর সফল করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে কর্মী সভা ও প্রস্তুতিমূলক বৈঠক পরিচালনা করছে। কোথাও স্বাগত মিছিল, কোথাও কর্মীসভার আয়োজন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে নিউ ইংল্যান্ড বিএনপিতে কর্মী সভা করেছি। সেখানে নেতাকর্মী অত্যন্ত উৎসাহিত।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাইদ আহমদ বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি জনাব তারেক রহমান সাহেব আসবেন। এই প্রবাসের বাংলাদেশীরা তাকে বরণ করে নিবেন একজন নির্বাচিত সরকার প্রধান হিসেবে। উনি যখন আসবেন জেএফকে বিমানবন্দরে আমরা সহ শুধু বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশিরা, যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তারা সবাই জেএফকে বিমানবন্দরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানেই অবস্থান করবেন, সেখানেই রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতাকর্মীরা। কেবল সংবর্ধনাই নয়, জাতিসংঘের সদর দপ্তরের সামনে ভাষণের দিন বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির নিউজার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, অবশ্যই আমরা নিউ জার্সি থেকে যাচ্ছি। আগামী ২১ তারিখে এয়ারপোর্টে যাব। ২৪ তারিখে যেটা জাতিসংঘের সামনে আমরা শান্তি সমাবেশ করবো, সেখানে নিউ জার্সি থেকে আমরা প্রচুর লোক নিয়ে যাব। আমরা সবসময় গিয়ে থাকি। আর পাশাপাশি ২৫ তারিখে উনার যে সংবর্ধনা হবে, সেখানেও আমাদের আমন্ত্রণ আছে।
নেতাকর্মীদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা কেবল একটি রাজনৈতিক অভ্যর্থনা নয়; বরং নতুন বাংলাদেশের প্রতি তাদের অবিচল আস্থারই এক বড় বহিঃপ্রকাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

» নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

» আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

» ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

» সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

» ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

» ইরান যুদ্ধের ধাক্কায় কমছে মজুদ, সংকটে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

» গাঁজাসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়া-সর্বত্রই এখন সফরের প্রস্তুতিমূলক নানা তৎপরতা চলছে।

আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দলের সমর্থকেরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্ত প্রস্তুতি নিচ্ছেন। সফর সফল করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে কর্মী সভা ও প্রস্তুতিমূলক বৈঠক পরিচালনা করছে। কোথাও স্বাগত মিছিল, কোথাও কর্মীসভার আয়োজন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে নিউ ইংল্যান্ড বিএনপিতে কর্মী সভা করেছি। সেখানে নেতাকর্মী অত্যন্ত উৎসাহিত।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাইদ আহমদ বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি জনাব তারেক রহমান সাহেব আসবেন। এই প্রবাসের বাংলাদেশীরা তাকে বরণ করে নিবেন একজন নির্বাচিত সরকার প্রধান হিসেবে। উনি যখন আসবেন জেএফকে বিমানবন্দরে আমরা সহ শুধু বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশিরা, যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তারা সবাই জেএফকে বিমানবন্দরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানেই অবস্থান করবেন, সেখানেই রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতাকর্মীরা। কেবল সংবর্ধনাই নয়, জাতিসংঘের সদর দপ্তরের সামনে ভাষণের দিন বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির নিউজার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, অবশ্যই আমরা নিউ জার্সি থেকে যাচ্ছি। আগামী ২১ তারিখে এয়ারপোর্টে যাব। ২৪ তারিখে যেটা জাতিসংঘের সামনে আমরা শান্তি সমাবেশ করবো, সেখানে নিউ জার্সি থেকে আমরা প্রচুর লোক নিয়ে যাব। আমরা সবসময় গিয়ে থাকি। আর পাশাপাশি ২৫ তারিখে উনার যে সংবর্ধনা হবে, সেখানেও আমাদের আমন্ত্রণ আছে।
নেতাকর্মীদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা কেবল একটি রাজনৈতিক অভ্যর্থনা নয়; বরং নতুন বাংলাদেশের প্রতি তাদের অবিচল আস্থারই এক বড় বহিঃপ্রকাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com