হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। এরপর তিনি হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

এসময় তার সাথে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, আজ বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মিরপুরের বিভিন্ন অপরাধে ১১৭ জন গ্রেফতার

» ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

» একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

» মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ , মামলা ৫০ টিটি

» ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

» যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

» পদ্মায় ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল, দুর্ভোগ চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। এরপর তিনি হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

এসময় তার সাথে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, আজ বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com