জাতীয় দলে দেশি কোচদের মেয়াদ আরও বাড়ছে!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে বাংলাদেশের চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের।

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষেই দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজেও থাকছেন তালহা। এরপর ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ।

নভেম্বরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন তালহা। সবমিলিয়ে চলতি বছরে জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। তবে নতুন করে চুক্তি কতদিন থাকছে সেটি অবশ্য জানা যায়নি। এদিকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন আশিক মজুমদার। আপাতত তিনিও দায়িত্বে থাকছেন বলে জানা গেছে।

এদিকে মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে আর থাকবেন কি না। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট হারের পরই সমালোচনা ছিল তাকে নিয়ে। তবে জল্পনা-কল্পনা উড়িয়ে আশরাফুলও থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশি কোচদের ওপর আস্থা বাড়ছে বিসিবির।  জাতীয় দলের বেশ কয়েকজন দেশি কোচ দায়িত্বে থাকা নিয়ে আশরাফুল বললেন, ‘এই প্রথম লম্বা সময় বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছে। আমরা সবাই খুব উপভোগ করছি ও প্লেয়ারদের সাহায্য করার চেষ্টা করছি। খুব ভালো একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিশুকে ঘুম পাড়ানোর সহজ ৬ টিপস

» গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ, কলেজশিক্ষার্থী গ্রেফতার

» জাতীয় দলে দেশি কোচদের মেয়াদ আরও বাড়ছে!

» মাছ-সবজির দামে অস্বস্তিতে ক্রেতা

» যুবককে গুলি করে হত্যা

» শুভ জন্মাষ্টমী আজ

» হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

» নতুন নিষেধাজ্ঞায় ক্ষেপে গিয়ে ইরান আরও চরম পদক্ষেপ নিতে পারে: ইসরায়েল

» রাজশাহী-নাটোরের মধ্যে আবারও বাস চলাচল বন্ধ

» উন্নতি তো অবশ্যই কিন্তু কোন ধরনের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় দলে দেশি কোচদের মেয়াদ আরও বাড়ছে!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে বাংলাদেশের চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের।

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষেই দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজেও থাকছেন তালহা। এরপর ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ।

নভেম্বরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন তালহা। সবমিলিয়ে চলতি বছরে জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। তবে নতুন করে চুক্তি কতদিন থাকছে সেটি অবশ্য জানা যায়নি। এদিকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন আশিক মজুমদার। আপাতত তিনিও দায়িত্বে থাকছেন বলে জানা গেছে।

এদিকে মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে আর থাকবেন কি না। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট হারের পরই সমালোচনা ছিল তাকে নিয়ে। তবে জল্পনা-কল্পনা উড়িয়ে আশরাফুলও থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশি কোচদের ওপর আস্থা বাড়ছে বিসিবির।  জাতীয় দলের বেশ কয়েকজন দেশি কোচ দায়িত্বে থাকা নিয়ে আশরাফুল বললেন, ‘এই প্রথম লম্বা সময় বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছে। আমরা সবাই খুব উপভোগ করছি ও প্লেয়ারদের সাহায্য করার চেষ্টা করছি। খুব ভালো একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com