ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের বল ৪১ কোটিতে বিক্রি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নাম এলেই চলে আসে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ‘হ্যান্ড অব গড’ গোলের কথা। ঐতিহাসিক সেই ম্যাচের বলটি এবার ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৪১ কোটি টাকা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হেরিটেজ অকশনসের নিলামে ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ বলটি ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। তবে ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠানটি এক কোটি ডলার দাম প্রত্যাশা করেছিল। প্রতিষ্ঠানটি এই বলটিকে ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফুটবল’ হিসেবে বিবেচনা করেছিল।

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিত, যেখানে তিনি ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন।ঐতিহাসিক সেই ম্যাচের পর ম্যারাডোনা বলেছিলেন, ‘গোলটি ছিল কিছুটা মাথা দিয়ে আর কিছুটা ‘ঈশ্বরের হাত’ দিয়ে করা।’
আর্জেন্টাইন অধিনায়ক এরপর একই ম্যাচে আরেকটি গোল করেন, যা পরে ফিফা কর্তৃক ‘শতাব্দীর সেরা গোল’ (গোল অব দ্য সেঞ্চুরি) হিসেবে নির্বাচিত হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে একা দৌড়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের কাটিয়ে এবং গোলরক্ষক শিলটনের মাথার ওপর দিয়ে হালকা আলতো টোকায় বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন ম্যারাডোনা।

১৯৮৬ সালের সেই ম্যাচে রেফারির দায়িত্বে থাকা তিউনিসিয়ার আলি বিন নাসের ম্যাচ শেষে বলটি নিজের সংগ্রহে নিয়েছিলেন এবং দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তা নিজের কাছে রেখেছিলেন।

২০২৩ সালে তিনি একটি চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন যে, এটিই ছিল ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল। পরবর্তী সময়ে নিরপেক্ষভাবেও এর সত্যতা যাচাই করা হয়।

এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। ২০২৩ সালে এটির নতুন মালিক বলটি আবার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড, সরকারি পদেও নিষেধাজ্ঞা

» নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

» ৯৯.৯১% কাজ শেষ, তবু ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা

» দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, সতর্কবার্তা

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে আলোচনা

» শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা

» ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

» বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

» ‘পোষ্য বিরোধী দল’ হতে চায় না এনসিপি: সারজিস আলম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের বল ৪১ কোটিতে বিক্রি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নাম এলেই চলে আসে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ‘হ্যান্ড অব গড’ গোলের কথা। ঐতিহাসিক সেই ম্যাচের বলটি এবার ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৪১ কোটি টাকা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হেরিটেজ অকশনসের নিলামে ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ বলটি ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। তবে ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠানটি এক কোটি ডলার দাম প্রত্যাশা করেছিল। প্রতিষ্ঠানটি এই বলটিকে ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফুটবল’ হিসেবে বিবেচনা করেছিল।

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিত, যেখানে তিনি ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন।ঐতিহাসিক সেই ম্যাচের পর ম্যারাডোনা বলেছিলেন, ‘গোলটি ছিল কিছুটা মাথা দিয়ে আর কিছুটা ‘ঈশ্বরের হাত’ দিয়ে করা।’
আর্জেন্টাইন অধিনায়ক এরপর একই ম্যাচে আরেকটি গোল করেন, যা পরে ফিফা কর্তৃক ‘শতাব্দীর সেরা গোল’ (গোল অব দ্য সেঞ্চুরি) হিসেবে নির্বাচিত হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে একা দৌড়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের কাটিয়ে এবং গোলরক্ষক শিলটনের মাথার ওপর দিয়ে হালকা আলতো টোকায় বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন ম্যারাডোনা।

১৯৮৬ সালের সেই ম্যাচে রেফারির দায়িত্বে থাকা তিউনিসিয়ার আলি বিন নাসের ম্যাচ শেষে বলটি নিজের সংগ্রহে নিয়েছিলেন এবং দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তা নিজের কাছে রেখেছিলেন।

২০২৩ সালে তিনি একটি চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন যে, এটিই ছিল ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল। পরবর্তী সময়ে নিরপেক্ষভাবেও এর সত্যতা যাচাই করা হয়।

এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। ২০২৩ সালে এটির নতুন মালিক বলটি আবার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com