দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৮.৫০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন।

এদিকে এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সকাল ৭টার দিকে নাটোরের লোকমানপুরে রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে।

তিনি জানান, রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

» র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

» র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

» জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

» সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

» গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

» জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

» স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

» দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

» এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৮.৫০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন।

এদিকে এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সকাল ৭টার দিকে নাটোরের লোকমানপুরে রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে।

তিনি জানান, রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com