শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা, শোনালেন বিমানযাত্রার সেই অভিজ্ঞতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউডি তারকা শাহরুখ খানের সাক্ষাৎ পেতে সাধারণ ভক্তদের তো অপেক্ষা থাকেই, ইন্ডাস্ট্রির নবীনরাও কম মুখিয়ে থাকেন না। তাদের অনেকের কাছে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি গুরুত্বপূর্ণ। টেলিভিশন তারকা হিনা খানই সেই তালিকায় আছেন।

হিনা জানান, শাহরুখ খানকে সামনে পেয়েও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না হিনা খান। তার ওপর বলিউডের বাদশা তখন গভীর ঘুমে! ছবি তোলার অপেক্ষায় পুরো ফ্লাইটজুড়ে বসে থাকার পর শেষ পর্যন্ত হিনাকে চমকে দিয়ে কথা রেখেছিলেন শাহরুখ।  সেই প্রথম সাক্ষাতের স্মৃতি এখনও অভিনেত্রীর মনে গেঁথে আছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘পিওভি’ পডকাস্টে গিয়ে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্প শেয়ার করেছেন হিনা। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত এই পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

হিনা জানান, একটি ফ্লাইটে হঠাৎ নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পান। প্রথমে চোখের দেখাকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কারণ, শাহরুখ তখন ঘুমিয়ে ছিলেন। হিনার ভাষায়, একবার তাকানোর পর গভীরভাবে শ্বাস নিয়ে আবার পাশে তাকান তিনি। তখনই দেখেন, সত্যিই তার পাশের আসনে শাহরুখ খান ঘুমিয়ে আছেন।

প্রিয় তারকার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম কিছুতেই ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে অভিনেতার কাছে ছবি তোলার আবদার করেন হিনা।

শাহরুখ তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। কিন্তু কফি শেষ করেই আবার ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে অপেক্ষা করতে করতে একসময় বিমানের অবতরণের সময় হয়ে যায়। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর ছবি তোলা হবে না। কিন্তু ঠিক তখনই ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই তাকে ডাকেন। এরপর তাদের ছবি তোলা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

» শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা

» ভুয়া পুলিশ আটক

» শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা, শোনালেন বিমানযাত্রার সেই অভিজ্ঞতা

» শচীন-পন্টিংকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় রুট

» গ্রিস-ইসরায়েলের মধ্যে ৩৪০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি

» তুরস্ক-সোমালিয়ার যৌথ অভিযানে জিম্মি থাকা কার্গো জাহাজ মুক্ত, ১৪ জলদস্যু নিহত

» সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

» শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

» ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা, শোনালেন বিমানযাত্রার সেই অভিজ্ঞতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউডি তারকা শাহরুখ খানের সাক্ষাৎ পেতে সাধারণ ভক্তদের তো অপেক্ষা থাকেই, ইন্ডাস্ট্রির নবীনরাও কম মুখিয়ে থাকেন না। তাদের অনেকের কাছে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি গুরুত্বপূর্ণ। টেলিভিশন তারকা হিনা খানই সেই তালিকায় আছেন।

হিনা জানান, শাহরুখ খানকে সামনে পেয়েও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না হিনা খান। তার ওপর বলিউডের বাদশা তখন গভীর ঘুমে! ছবি তোলার অপেক্ষায় পুরো ফ্লাইটজুড়ে বসে থাকার পর শেষ পর্যন্ত হিনাকে চমকে দিয়ে কথা রেখেছিলেন শাহরুখ।  সেই প্রথম সাক্ষাতের স্মৃতি এখনও অভিনেত্রীর মনে গেঁথে আছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘পিওভি’ পডকাস্টে গিয়ে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্প শেয়ার করেছেন হিনা। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত এই পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

হিনা জানান, একটি ফ্লাইটে হঠাৎ নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পান। প্রথমে চোখের দেখাকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কারণ, শাহরুখ তখন ঘুমিয়ে ছিলেন। হিনার ভাষায়, একবার তাকানোর পর গভীরভাবে শ্বাস নিয়ে আবার পাশে তাকান তিনি। তখনই দেখেন, সত্যিই তার পাশের আসনে শাহরুখ খান ঘুমিয়ে আছেন।

প্রিয় তারকার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম কিছুতেই ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে অভিনেতার কাছে ছবি তোলার আবদার করেন হিনা।

শাহরুখ তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। কিন্তু কফি শেষ করেই আবার ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে অপেক্ষা করতে করতে একসময় বিমানের অবতরণের সময় হয়ে যায়। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর ছবি তোলা হবে না। কিন্তু ঠিক তখনই ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই তাকে ডাকেন। এরপর তাদের ছবি তোলা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com