রাশমিকার পছন্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে দর্শক ক্রেজের দৌড়ে শীর্ষে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দর্শক ভালোবাসায় ধন্য এ অভিনেত্রীর নানা বিষয়ে পছন্দের ক্ষেত্রে রয়েছে স্বাতন্ত্র্যবোধ। যেমন ফ্যাশনের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দেন রাশমিকা।

ক্রপড টি-শার্ট, ঢিলেঢালা কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের সঙ্গে ক্যাপ ও কম গয়না এ ধরনের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিশেষ করে প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যেন সহজে চলাফেরা করা যায়।

রাশমিকা বলেন, ‘আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’

তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে। এ ছাড়া ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন এ অভিনেত্রী। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম-এ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাশমিকার পছন্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে দর্শক ক্রেজের দৌড়ে শীর্ষে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দর্শক ভালোবাসায় ধন্য এ অভিনেত্রীর নানা বিষয়ে পছন্দের ক্ষেত্রে রয়েছে স্বাতন্ত্র্যবোধ। যেমন ফ্যাশনের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দেন রাশমিকা।

ক্রপড টি-শার্ট, ঢিলেঢালা কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের সঙ্গে ক্যাপ ও কম গয়না এ ধরনের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিশেষ করে প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যেন সহজে চলাফেরা করা যায়।

রাশমিকা বলেন, ‘আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’

তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে। এ ছাড়া ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন এ অভিনেত্রী। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম-এ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com