মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগীদের আরও আধুনিক, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

নওশিন সুধা স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, স্টাইল, ফ্যাশন সেন্স ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর হিসেবে বুশরা কবির প্রতিযোগীদের ডিজিটাল উপস্থিতি, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন।

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ দেশের তরুণীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার হিসেবে রয়েছে ইমেকার্স বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদনমূলক আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে একটি নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে।

এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন,‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা আমাদের প্রতিযোগীদের জন্য অনেক বড় একটি সংযোজন হবে। আমরা বিশ্বাস করি, তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে।’

এদিকে, গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ডিরেক্টর নূর সিবা। এই চুক্তির মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, নওশিন সুধা ও বুশরা কবিরের যুক্ত হওয়ার মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীদের জন্য আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগীদের আরও আধুনিক, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

নওশিন সুধা স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, স্টাইল, ফ্যাশন সেন্স ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর হিসেবে বুশরা কবির প্রতিযোগীদের ডিজিটাল উপস্থিতি, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন।

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ দেশের তরুণীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার হিসেবে রয়েছে ইমেকার্স বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদনমূলক আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে একটি নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে।

এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন,‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা আমাদের প্রতিযোগীদের জন্য অনেক বড় একটি সংযোজন হবে। আমরা বিশ্বাস করি, তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে।’

এদিকে, গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ডিরেক্টর নূর সিবা। এই চুক্তির মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, নওশিন সুধা ও বুশরা কবিরের যুক্ত হওয়ার মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীদের জন্য আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com