ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল স্কলারশিপ পেয়েছেন নাজমুল। কিন্তু বিদেশ যাত্রা ও শুরুর দিকের থাকা-খাওয়ার খরচ জোগাড় করা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। অর্থাভাবে যখন বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন প্রায় ভাঙতে বসেছিল, ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই তরুণের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী মো. নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সহায়তা কেবল আর্থিক সহযোগিতাই নয়, বরং এটি একজন তরুণের স্বপ্ন ও মেধার প্রতি আস্থার উজ্জ্বল প্রতিফলন।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০১৯-২০। পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সম্প্রতি নাজমুল সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভডে থেকে উচ্চশিক্ষার জন্য ‘ফুল স্কলারশিপ’ অর্জন করেন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় বিদেশযাত্রা এবং সেখানে পৌঁছানোর পর প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। চরম সেই সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন নাজমুল। অভাব-অনটন ও নানা প্রতিকূলতা পেরিয়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া এই তরুণের পথচলা এখন হাজারো স্বপ্নবান শিক্ষার্থীর জন্য এক বড় অনুপ্রেরণা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার

» রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ

» বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে

» গ্যাস সরবরাহের ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহা সড়ক অবরোধ

» আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকাো

» ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

» শাহী বিফ কোরমা তৈরির রেসিপি

» ‎গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জন গ্রেফতার

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল স্কলারশিপ পেয়েছেন নাজমুল। কিন্তু বিদেশ যাত্রা ও শুরুর দিকের থাকা-খাওয়ার খরচ জোগাড় করা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। অর্থাভাবে যখন বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন প্রায় ভাঙতে বসেছিল, ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই তরুণের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী মো. নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সহায়তা কেবল আর্থিক সহযোগিতাই নয়, বরং এটি একজন তরুণের স্বপ্ন ও মেধার প্রতি আস্থার উজ্জ্বল প্রতিফলন।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০১৯-২০। পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সম্প্রতি নাজমুল সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভডে থেকে উচ্চশিক্ষার জন্য ‘ফুল স্কলারশিপ’ অর্জন করেন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় বিদেশযাত্রা এবং সেখানে পৌঁছানোর পর প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। চরম সেই সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন নাজমুল। অভাব-অনটন ও নানা প্রতিকূলতা পেরিয়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া এই তরুণের পথচলা এখন হাজারো স্বপ্নবান শিক্ষার্থীর জন্য এক বড় অনুপ্রেরণা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com