লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে সিএনজি জ্বালানি গ্যাস সরবরাহ ও দ্বিতীয় সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবীতে জামালপুর-টাঙ্গইল-ঢাকা মহা সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বন্ধ হয়ে যায় ছোট বড় ও দূরপাল্লার যানবাহন।
জানা গেছে, প্রায় দুই মাস যাবত সিএনজি চালকরা চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ভাড়া চলিত সিএনজি চালকদের চরম দুর্ভোগ সৃস্টি হয়। চাহিদা প্রতিদিন ৪ শত থেকে ৫ শত টাকার গ্যাস থাকলেও ১ শত থেকে ৮০ টাকার গ্যাস পাওয়াও কঠিন। সেটাও আবার ১১ থেকে ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে।
জামালপুর জেলায় একমাত্র সিএনজি ফিলিং স্টেশন থাকায় বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে জামালপুর সদরে গ্যাস নিতে আসতে হয়। ফিলিং স্টেশনে এসে যে টাকার গ্যাস পাচ্ছে সেটা বাড়ি থেকে আসা যাওয়াতেই খরচ হয়ে যাচ্ছে। তাই সিএনজি চালকরা জাবেদ ফিলিং স্টেশনকে চালকদের চাহিদা মতো গ্যাস সরবরাহ ও জামালপুরে আরো একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান। না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান অবরোধকারীরা।
সিএনজি চালক বাবু বলেন, আমার বাড়ি দেওয়ানগঞ্জ আমি দেওয়ানগঞ্জ থেকে এখানে গ্যাস নিতে আসি। আমার গাড়িতে ৫ শত টাকার গ্যাস লাগে। এখানে এসে আমি ৮০ টাকা থেকে ১০০ টাকার গ্যাস পায়, এর বেশি পেসার উঠে না। এখন এত কম গ্যাস দিয়ে বাড়ি থেকে পাম্প পযন্ত আসতে এবং বাড়ি যেতেই শেষ হয়ে যায়। ভাড়া কখন মারবো?
জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, এখানে আমাদের কোন গাফিলতির নেয়। আমাদের এখানে গ্যাস সরবরাহ নেই। চালকদের দিবো কেমনে? যতখন গ্যাস সরবরাহ থাকে ততখন দিচ্ছি। এখন সরবরাহ নেই তাই গ্যাস দেওয়া বন্ধ আছে।








