লালমনিরহাটের এক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

আসাদ হোসেন রিফাতঃ  ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটে পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন।
কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল পাঁচজন, তারা সবাই অকৃতকার্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসার ঘটাতে গত ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। পরবর্তীতে ২০১১ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। কালক্রমে গত ২০২৩ সালে এএম রথবাড়ী উচ্চ বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুইশ। তাদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ১১ জন। যার মধ্যে সাতজন এমপিওভুক্ত হলেও চারজন নন-এমপিও শিক্ষক। শূন্য পদ রয়েছে চারটি। চলতি বছর এ বিদ্যালয়টি থেকে পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই অকৃতকার্য হয়। পাঠদান নিম্নমুখি হওয়ায় ফলাফলে ধস নেমে এসেছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম মুখ ধুবড়ে পড়ে। প্রধান শিক্ষক নিজে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অন্য শিক্ষকরা যে যার মতো বিদ্যালয়ে যাওয়া আসা করেন। বেতনের সময় বেতন আর লোক দেখানো হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগ করেন শিক্ষকরা। ফলে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটে। যার প্রতিফলন ঘটেছে এ ফলাফলে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, নিম্ন মাধ্যমিকের শিক্ষকরা বেতন পেলেও উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়নি। বেতন ভাতা না পাওয়ায় উচ্চ বিদ্যালয় শাখার শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অনেকটা আগ্রহ হারিয়েছেন। অন্যদিকে শিক্ষক সংকট রয়েছে। যার কারণে এবছর পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম জানান, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লালমনিরহাটের এক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

আসাদ হোসেন রিফাতঃ  ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটে পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন।
কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল পাঁচজন, তারা সবাই অকৃতকার্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসার ঘটাতে গত ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। পরবর্তীতে ২০১১ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। কালক্রমে গত ২০২৩ সালে এএম রথবাড়ী উচ্চ বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুইশ। তাদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ১১ জন। যার মধ্যে সাতজন এমপিওভুক্ত হলেও চারজন নন-এমপিও শিক্ষক। শূন্য পদ রয়েছে চারটি। চলতি বছর এ বিদ্যালয়টি থেকে পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই অকৃতকার্য হয়। পাঠদান নিম্নমুখি হওয়ায় ফলাফলে ধস নেমে এসেছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম মুখ ধুবড়ে পড়ে। প্রধান শিক্ষক নিজে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অন্য শিক্ষকরা যে যার মতো বিদ্যালয়ে যাওয়া আসা করেন। বেতনের সময় বেতন আর লোক দেখানো হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগ করেন শিক্ষকরা। ফলে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটে। যার প্রতিফলন ঘটেছে এ ফলাফলে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, নিম্ন মাধ্যমিকের শিক্ষকরা বেতন পেলেও উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়নি। বেতন ভাতা না পাওয়ায় উচ্চ বিদ্যালয় শাখার শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অনেকটা আগ্রহ হারিয়েছেন। অন্যদিকে শিক্ষক সংকট রয়েছে। যার কারণে এবছর পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম জানান, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com