ভারতে বাস খাদে পড়ে নিহত ৮

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় একটি বেসরকারি বাস উল্টে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে ছেড়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে পড়ার পর কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দারা সাহায্যের জন্য চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।

আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

» চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

» রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

» তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

» মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

» স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

» রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে বাস খাদে পড়ে নিহত ৮

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় একটি বেসরকারি বাস উল্টে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে ছেড়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে পড়ার পর কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দারা সাহায্যের জন্য চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।

আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com