কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবের মাত্র এক সপ্তাহ আগে বাতিল করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল। আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় এই প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, স্থানীয় দলের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় এবারের আসর আয়োজন করা সম্ভব হয়নি। গত চার বছরের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন নানাইমোতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে ২০২৪ সালের আসর নানাইমো থেকে সরিয়ে ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছিল।

উৎসবের অন্যতম আয়োজক এবং নানাইমো প্যাডলিং সেন্টারের সভাপতি হলি ওয়াইলি জানান, মূল ভূখণ্ড, আলবার্টা এবং যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি দল অংশ নেওয়ার আগ্রহ দেখালেও স্থানীয় দলের সংখ্যা ছিল খুবই কম।

তিরি জানান, বিভিন্ন ড্রাগন বোট উৎসবের সূচিতে পরিবর্তন আসায় একাধিক প্রতিযোগিতা খুব অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। ফলে সীমিত বাজেটের কারণে অনেক দলকে বেছে নিতে হয়েছে কোন প্রতিযোগিতায় অংশ নেবে।

ওয়াইলি বলেন, “এ সিদ্ধান্ত নিতে আমাদের খুব কষ্ট হয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দলগুলোকে খরচ বিবেচনা করে প্রতিযোগিতা বেছে নিতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে নানাইমোর উৎসবটি এবার সেই তালিকা থেকে বাদ পড়েছে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং ভবিষ্যতে স্থানীয় দলগুলোর অংশগ্রহণ বাড়িয়ে উৎসবটি আবারও সফলভাবে ফিরিয়ে আনার আশা করছেন।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে : মাহদী আমিন

» গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন ভোটের ২৫ দিন আগেই ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি

» বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

» ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

» নিজের অধিকার যতক্ষণ না নিজেরা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না -ড. আব্দুল মঈন

» ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটাররি ভভিো ওয়াই৫০০, প্র-ির্অডারে দারুণ অফার

» ৬ জন প্রকৃতিসংরক্ষ কপেলেন ব্র্যাকব্যাংক-তরুপল্লব নিবেদিত দ্বিজেনশর্মা পরিবেশ পদক ২০২৫

» এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

» একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবের মাত্র এক সপ্তাহ আগে বাতিল করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল। আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় এই প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, স্থানীয় দলের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় এবারের আসর আয়োজন করা সম্ভব হয়নি। গত চার বছরের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন নানাইমোতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে ২০২৪ সালের আসর নানাইমো থেকে সরিয়ে ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছিল।

উৎসবের অন্যতম আয়োজক এবং নানাইমো প্যাডলিং সেন্টারের সভাপতি হলি ওয়াইলি জানান, মূল ভূখণ্ড, আলবার্টা এবং যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি দল অংশ নেওয়ার আগ্রহ দেখালেও স্থানীয় দলের সংখ্যা ছিল খুবই কম।

তিরি জানান, বিভিন্ন ড্রাগন বোট উৎসবের সূচিতে পরিবর্তন আসায় একাধিক প্রতিযোগিতা খুব অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। ফলে সীমিত বাজেটের কারণে অনেক দলকে বেছে নিতে হয়েছে কোন প্রতিযোগিতায় অংশ নেবে।

ওয়াইলি বলেন, “এ সিদ্ধান্ত নিতে আমাদের খুব কষ্ট হয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দলগুলোকে খরচ বিবেচনা করে প্রতিযোগিতা বেছে নিতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে নানাইমোর উৎসবটি এবার সেই তালিকা থেকে বাদ পড়েছে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং ভবিষ্যতে স্থানীয় দলগুলোর অংশগ্রহণ বাড়িয়ে উৎসবটি আবারও সফলভাবে ফিরিয়ে আনার আশা করছেন।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com