আর্জেন্টিনা-মিসর লড়াইয়ে কে জিতবে? জানাল সুপার কম্পিউটার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো শেষ ১৬তে ওঠা মিসর। ম্যাচটি ঘিরে জোর উত্তেজনা থাকলেও এগিয়ে রাখা হয়েছে লিওনেল মেসিদের।

আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচ নিয়ে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান ওপটা (Opta) তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ ডেটা প্রকাশ করেছে। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। ম্যাচ শুরুর আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে এই পূর্বাভাস দিয়েছে তারা।

অন্যদিকে, মোহামেদ সালাহর নেতৃত্বাধীন মিসরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল জয় না পেয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। কারণ দুই দলই আগের ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিট খেলেছে। ফলে ক্লান্তি, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এবং চোটের ঝুঁকি এই নকআউট লড়াইয়ের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব। তাই সুপার কম্পিউটারের পূর্বাভাস একদিকে থাকলেও মাঠের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

» জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে: আখতার হোসেন

» ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির

» বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয় : যুবদল সভাপতি

» সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব : খোকন

» সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

» আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস: ‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

» ভূমিধস : চীনের এক প্রদেশে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

» নিরপেক্ষ-অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি: নির্বাচন কমিশনার

» কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল বাতিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আর্জেন্টিনা-মিসর লড়াইয়ে কে জিতবে? জানাল সুপার কম্পিউটার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো শেষ ১৬তে ওঠা মিসর। ম্যাচটি ঘিরে জোর উত্তেজনা থাকলেও এগিয়ে রাখা হয়েছে লিওনেল মেসিদের।

আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচ নিয়ে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান ওপটা (Opta) তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ ডেটা প্রকাশ করেছে। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। ম্যাচ শুরুর আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে এই পূর্বাভাস দিয়েছে তারা।

অন্যদিকে, মোহামেদ সালাহর নেতৃত্বাধীন মিসরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল জয় না পেয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। কারণ দুই দলই আগের ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিট খেলেছে। ফলে ক্লান্তি, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এবং চোটের ঝুঁকি এই নকআউট লড়াইয়ের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব। তাই সুপার কম্পিউটারের পূর্বাভাস একদিকে থাকলেও মাঠের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com