বক্স অফিসে প্রথম দিনেই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোমান্টিক কিংবা পারিবারিক গল্পের বাইরে এবার অ্যাকশনধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে বহুল আলোচিত  মুক্তির প্রথম দিনেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বড় বাজেটের এই ছবির সূচনা আয় হতাশ করেছে নির্মাতা ও বিশ্লেষকদের।

সিনেমা বাণিজ্য বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে দেশের ৭ হাজার ৫৩৪টি প্রদর্শনী থেকে আয় করেছে ৯ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও প্রায় ৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৮০ লাখ রুপি।

প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও ছিল তুলনামূলক কম। দিনজুড়ে গড় আসন পূরণ হয়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। তবে রাতের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি ছিল।

যশরাজ ফিল্মসের গোয়েন্দাভিত্তিক আগের সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে। সেই সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তবে আলিয়ার আগের ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয়ের চেয়ে ‘আলফা’ কিছুটা এগিয়ে রয়েছে, যা নির্মাতাদের জন্য সামান্য হলেও স্বস্তির খবর।

মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে ছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি একটি জনপ্রিয় অনলাইন ব্যঙ্গধর্মী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেই বিতর্ক আরও জোরালো হয়। চলচ্চিত্র অঙ্গনের একাংশের ধারণা, ছবিকে আলোচনায় রাখতে ইচ্ছাকৃতভাবেই নেতিবাচক প্রচারণার কৌশল নেওয়া হয়েছিল।

ভারতীয় মূলধারার সিনেমায় বড় বাজেটের অ্যাকশন ছবিতে সাধারণত পুরুষ তারকারাই নেতৃত্ব দেন। সেই জায়গায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবি হিসেবে ‘আলফা’ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। এখন নজর থাকবে সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে। প্রথম দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বক্স অফিসে প্রথম দিনেই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোমান্টিক কিংবা পারিবারিক গল্পের বাইরে এবার অ্যাকশনধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে বহুল আলোচিত  মুক্তির প্রথম দিনেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বড় বাজেটের এই ছবির সূচনা আয় হতাশ করেছে নির্মাতা ও বিশ্লেষকদের।

সিনেমা বাণিজ্য বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে দেশের ৭ হাজার ৫৩৪টি প্রদর্শনী থেকে আয় করেছে ৯ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও প্রায় ৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৮০ লাখ রুপি।

প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও ছিল তুলনামূলক কম। দিনজুড়ে গড় আসন পূরণ হয়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। তবে রাতের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি ছিল।

যশরাজ ফিল্মসের গোয়েন্দাভিত্তিক আগের সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে। সেই সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তবে আলিয়ার আগের ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয়ের চেয়ে ‘আলফা’ কিছুটা এগিয়ে রয়েছে, যা নির্মাতাদের জন্য সামান্য হলেও স্বস্তির খবর।

মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে ছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি একটি জনপ্রিয় অনলাইন ব্যঙ্গধর্মী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেই বিতর্ক আরও জোরালো হয়। চলচ্চিত্র অঙ্গনের একাংশের ধারণা, ছবিকে আলোচনায় রাখতে ইচ্ছাকৃতভাবেই নেতিবাচক প্রচারণার কৌশল নেওয়া হয়েছিল।

ভারতীয় মূলধারার সিনেমায় বড় বাজেটের অ্যাকশন ছবিতে সাধারণত পুরুষ তারকারাই নেতৃত্ব দেন। সেই জায়গায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবি হিসেবে ‘আলফা’ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। এখন নজর থাকবে সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে। প্রথম দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com