গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছেন। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস জানিয়েছে, গ্যাস বিল শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ-বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

» ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

» রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

» রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

» জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

» জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

» মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

» আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

» গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছেন। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস জানিয়েছে, গ্যাস বিল শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ-বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com