আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :আলজেরিয়ার পর অস্ট্রিয়া—‘জে’ গ্রুপে টানা দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে।রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এইচ গ্রুপের চার দল– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে জে গ্রুপের চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।

তারিখ ম্যাচ      প্রতিপক্ষ  সময়   ভেন্যু
০৪ জুলাই রাউন্ড অব ৩২ আর্জেন্টিনা বনাম ‘এইচ’ গ্রুপের রানার্সআপ ভোর ৪টা (বাংলাদেশ সময়) হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

প্রসঙ্গত, এইচ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।

পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কেপ ভার্দেকে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারাতে পারে, তাহলে আফ্রিকার ছোট দেশটি ইতিহাস গড়ে নকআউটে উঠতে পারে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

» ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

» ৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

» সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে ৬জন গ্রেফতার

» প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

» জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

» তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :আলজেরিয়ার পর অস্ট্রিয়া—‘জে’ গ্রুপে টানা দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে।রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এইচ গ্রুপের চার দল– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে জে গ্রুপের চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।

তারিখ ম্যাচ      প্রতিপক্ষ  সময়   ভেন্যু
০৪ জুলাই রাউন্ড অব ৩২ আর্জেন্টিনা বনাম ‘এইচ’ গ্রুপের রানার্সআপ ভোর ৪টা (বাংলাদেশ সময়) হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

প্রসঙ্গত, এইচ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।

পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কেপ ভার্দেকে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারাতে পারে, তাহলে আফ্রিকার ছোট দেশটি ইতিহাস গড়ে নকআউটে উঠতে পারে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com