মেসিকে নিয়ে বলার মতো শব্দ অবশিষ্ট নেই : স্কালোনি

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে চোখধাঁধানো হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপরই পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়।

বাদ যাননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচন লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন, লিওনেল মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো কোনো শব্দ তার জানা নেই।

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, মেসিকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে আর কী বলব? সে স্রেফ অবিশ্বাস্য! গত ২০ বছর ধরে সে প্রতিনিয়ত এই একই কাজ করে যাচ্ছে। ফুটবল দুনিয়ার প্রতিটি মানুষ তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।

মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, মাঠে সে একটা বলের আশাও ছেড়ে দেয় না। আর এটাই আমাদের দলের মূল ধরন। কাপ্তেনের কাছ থেকে এই লড়াকু মানসিকতাটাই আজ আমরা পুরো দল মিলে মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি।

ম্যাচে দাপুটে জয় আসলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের ভুগতে হবে। আলজেরিয়া যথেষ্ট ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা মাঠে আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই ২-১ গোলের হারের ধাক্কা এখনো ভোলেননি স্কালোনি। সেই তেতো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই জটিল ও মনস্তাত্ত্বিক চাপের হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই টুর্নামেন্টে টিকে থাকার আত্মবিশ্বাস ধরে রাখতে আজ আমাদের একটি দারুণ শুরু খুব দরকার ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসিকে নিয়ে বলার মতো শব্দ অবশিষ্ট নেই : স্কালোনি

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে চোখধাঁধানো হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপরই পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়।

বাদ যাননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচন লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন, লিওনেল মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো কোনো শব্দ তার জানা নেই।

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, মেসিকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে আর কী বলব? সে স্রেফ অবিশ্বাস্য! গত ২০ বছর ধরে সে প্রতিনিয়ত এই একই কাজ করে যাচ্ছে। ফুটবল দুনিয়ার প্রতিটি মানুষ তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।

মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, মাঠে সে একটা বলের আশাও ছেড়ে দেয় না। আর এটাই আমাদের দলের মূল ধরন। কাপ্তেনের কাছ থেকে এই লড়াকু মানসিকতাটাই আজ আমরা পুরো দল মিলে মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি।

ম্যাচে দাপুটে জয় আসলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের ভুগতে হবে। আলজেরিয়া যথেষ্ট ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা মাঠে আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই ২-১ গোলের হারের ধাক্কা এখনো ভোলেননি স্কালোনি। সেই তেতো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই জটিল ও মনস্তাত্ত্বিক চাপের হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই টুর্নামেন্টে টিকে থাকার আত্মবিশ্বাস ধরে রাখতে আজ আমাদের একটি দারুণ শুরু খুব দরকার ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com