গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং ছেলে সিয়ামের (১৯) মরদেহ আজ  কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা ১২ জুন মারা যান। এরপর সোমবার (১৫ জুন) ভোরে তার স্বামী আব্দুল মান্নান মারা যান। একই দিন প্রায় পাঁচ ঘণ্টা পর মারা যান তাদের ছেলে সিয়াম।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে পরিবারের আরেক সদস্য ১৩ বছর বয়সী মিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। এছাড়া প্রতিবেশী শিশু হযরত আলীও চিকিৎসা নিচ্ছে।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের তিন সদস্যের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাড়িটিতে তিতাসের গ্যাস লাইনের পাশাপাশি সিলিন্ডার গ্যাসের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসে সকালে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং ছেলে সিয়ামের (১৯) মরদেহ আজ  কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা ১২ জুন মারা যান। এরপর সোমবার (১৫ জুন) ভোরে তার স্বামী আব্দুল মান্নান মারা যান। একই দিন প্রায় পাঁচ ঘণ্টা পর মারা যান তাদের ছেলে সিয়াম।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে পরিবারের আরেক সদস্য ১৩ বছর বয়সী মিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। এছাড়া প্রতিবেশী শিশু হযরত আলীও চিকিৎসা নিচ্ছে।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের তিন সদস্যের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাড়িটিতে তিতাসের গ্যাস লাইনের পাশাপাশি সিলিন্ডার গ্যাসের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসে সকালে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com