বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১৪ জুন) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের কাটাখালি সেতুর উপর।

ভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কাটাখালি সেতুর উপরে বরিশালগামী বাস (ঢাকা মেট্রো-ব ১২-২৮২৫) ও বরিশাল হতে ভাঙ্গাগামী ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৩-১১৭০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা সময়ের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন প্রধান আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১৪ জুন) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের কাটাখালি সেতুর উপর।

ভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কাটাখালি সেতুর উপরে বরিশালগামী বাস (ঢাকা মেট্রো-ব ১২-২৮২৫) ও বরিশাল হতে ভাঙ্গাগামী ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৩-১১৭০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা সময়ের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন প্রধান আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com